ছবি : আপন দেশ
ঠাকুরগাঁওয়ে ‘ফিল্মি কায়দায়’ পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে গেছেন।
শুক্রবার (০৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের তথ্যমতে, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের সন্তান। এর আগে গত ৬ আগস্ট বিকেলে ঢাকার টঙ্গী এলাকা তাকে র্যাব-১ একটি ওয়ারেন্ট মামলায় আটক করেছিল। পরে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করে র্যাব।
পরে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আসার পথিমধ্যে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। ঘটনাটি অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো। এতে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন : চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রামের টিউমার অপসারণ
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নেয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে এলাকায় থামলে আসামি পালিয়ে যায়। তাকে গ্রেফতারের কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































