Apan Desh | আপন দেশ

মান্দায় ২৯৬ বোতলসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩৪, ৭ আগস্ট ২০২৬

মান্দায় ২৯৬ বোতলসহ দুই মাদক কারবারি আটক

ছবি: আপন দেশ

নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ দুইজন কারবারিকে আটক করেছে র‍্যাব-৫, রাজশাহী।

শুক্রবার (০৭ আগস্ট) র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯৬ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্য—এস্কাফ, ফেয়ারডিল ও ফেন্সিডিল—উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন<<>>ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

র‍্যাব-৫ আরও জানায়, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement