Apan Desh | আপন দেশ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

মাগুড়া প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:৫৯, ৫ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৫, ৫ আগস্ট ২০২৬

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

ফাইল ছবি, আপন দেশ

মাগুড়া-১ আসনের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুড়া শহরের কেশবমোড় এলাকার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (০৫ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটে  এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।  অভিযোগ অনুযায়ী, বাড়ির দক্ষিণ পাশের লোহার গেটের ওপরের অংশ লক্ষ্য করে বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। 

আরও পড়ুন<<>>জুলাই গণঅভ্যুত্থানের সব অপরাধীদের বিচার হবে: তথ্যপ্রতিমন্ত্রী

মাগুরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরা সদর থানার ওসি আব্দুল আল মামুন বলেন, ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement