Apan Desh | আপন দেশ

চরভদ্রাসনে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৭, ৪ আগস্ট ২০২৬

চরভদ্রাসনে হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

ছবি: আপন দেশ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ও চরভদ্রাসন থানার ওসি মোহাম্মদ সফর আলী-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোজাম্মেল হক বিশ্বাস এক অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে চরভদ্রাসন বাজার এলাকা থেকে লালন খাঁ (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তিনি চরভদ্রাসন উপজেলার চর শালেপুর পশ্চিম গ্রামের ভূমির খাঁর ছেলে। 

আরও পড়ুন<<>>সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী

পুলিশ জানায়, গ্রেফতারকৃত লালন খাঁ চরভদ্রাসন থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে চরভদ্রাসন থানা পুলিশ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়