Apan Desh | আপন দেশ

চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ ইসলাম

জামালপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:০২, ২৩ জুলাই ২০২৬

চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে: নাহিদ ইসলাম

ছবি: আপন দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর শুধু পদত্যাগ নয়, তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর সংঘটিত হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 

আরও পড়ুন<<>>গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে জামায়াতের চিঠি

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার এমন কথাও শোনা যাচ্ছে যে, তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

এনসিপির আহবায়ক বলেন, জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়