Apan Desh | আপন দেশ

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, চালকসহ প্রাণ গেল ৩ জনের

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৩৬, ১৬ জুলাই ২০২৬

আপডেট: ১১:২৮, ১৬ জুলাই ২০২৬

বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, চালকসহ প্রাণ গেল ৩ জনের

ছবি : আপন দেশ

পাবনা সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সড়াডাঙ্গি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাবনা থেকে রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার সড়াডাঙ্গি পৌঁছালে বিপরীত দিক (ঢাকা) থেকে আসা পাবনাগামী ‌‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহত চার-পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​আতাইকুলা থানা ওসি মজিবর রহমান জানান, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

আরও পড়ুন : বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

​তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়