Apan Desh | আপন দেশ

ভাংচুর

ক্যাথলিক চার্চে ভাঙচুর, গ্রেফতার ১ 

ক্যাথলিক চার্চে ভাঙচুর, গ্রেফতার ১ 

বাগেরহাটের চিতলমারীতে ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করে ভাঙচুর করা হয়। এ সময় চার্চে থাকা মা মারিয়ার মূর্তি পুকুরে ফেলে দেয়া হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে চার্চের পাশের পুকুর থেকে মূর্তিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশের বরাতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিতলমারী থানাধীন নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মো. ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তি চার্চের বারান্দায় প্রবেশ করে দেয়ালের সঙ্গে থাকা কাঁচের বক্স ভাঙচুর করেন। এতে বক্সের মধ্যে থাকা মা মারিয়ার মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনি মূর্তিটি পাশের পুকুরে ফেলে দেন।

০৯:৫৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর

এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির আসাদুজ্জামান ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।   বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বী বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনি কার্যালয় রয়েছে। বুধবার দুপুরে দলের নেতাকর্মীরা ওই কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। ওই সময় ৭-৮টি মোটরসাইকেলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতাকর্মীদের মারধর করেন। পরে কর্মীদের বের করে কার্যালয় ভাঙচুর করেন তারা।‎

০৯:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা

শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ভাঙচুর করছে বিক্ষোভকারীরা। হঠাৎ এমন আক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছেন বিটিআরসির কর্মকর্তারা। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন মোবাইল ব্যবসায়ীরা। বিকেল ৪টার দিকে ভাঙচুর শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলছেন, ওরা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপটকেল ছুঁড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। 

০৬:০৭ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার: প্রেস সচিব 

ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার: প্রেস সচিব 

ফিলিস্তিনের অবরুদ্ধ জাগায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে তিনি জানান, দেশের বিভিন্ন শহরে সোমবার (০৭ এপ্রিল) অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়।

১১:০১ এএম, ৯ এপ্রিল ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement