Apan Desh | আপন দেশ

বন্যার পানি নামতেই চকরিয়ায় মাছ ধরার উৎসব

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৯, ১৩ জুলাই ২০২৬

আপডেট: ২১:১৩, ১৩ জুলাই ২০২৬

বন্যার পানি নামতেই চকরিয়ায় মাছ ধরার উৎসব

ছবি: আপন দেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বার আউলিয়া নগরে বন্যার পানি নামতে শুরু হয়েছে মাছ শিকারের উৎসব।

এলাকার খাল, বিল, জলাবদ্ধ জমি ও নিম্নাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার ধুম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন ধরনের জালসহ বিভিন্ন দেশীয় উপকরণ নিয়ে মাছ ধরতে নেমেছেন।

বন্যার দুর্ভোগ কাটিয়ে এমন দৃশ্য এলাকায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিবছর বড় ধরনের বন্যার পর পানি কমতে শুরু করলে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ে। তাই এ সময়টিকে ঘিরে মানুষের মধ্যে দেখা দেয় বাড়তি উৎসাহ। 

আরও পড়ুন<<>>বন্যায় নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

স্থানীয়রা জানান, কয়েকদিন আগেও বন্যার পানিতে জনজীবন বিপর্যস্ত ছিলো। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সে কষ্ট ভুলে মানুষ মাছ ধরার আনন্দে মেতে উঠেছেন। অনেকেই পরিবারের জন্য মাছ সংগ্রহ করছেন, আবার কেউ কেউ বাজারেও বিক্রি করছেন।

এদিকে মাছ ধরার এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে আশপাশের এলাকাগুলো থেকেও অনেক মানুষ ভিড় করছেন। স্থানীয়দের মতে, বন্যার পর প্রকৃতির এ রূপ গ্রামীণ জনজীবনের একটি চিরচেনা ঐতিহ্য, যা একই সঙ্গে জীবিকার সুযোগ এবং আনন্দেরও উপলক্ষ হয়ে ওঠে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়