Apan Desh | আপন দেশ

কারাভোগ শেষে ভারত ফিরলেন ৫০ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩৯, ৬ জুলাই ২০২৬

কারাভোগ শেষে ভারত ফিরলেন ৫০ বাংলাদেশি

ছবি : আপন দেশ

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ। 

রোববার (০৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন।

সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী রয়েছেন।

তারা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জনকে এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরও পড়ুন : কেন্দ্রীয় শহীদ মিনারে ফজলুল হকের মরদেহ, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement