ছবি: আপন দেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার বাড়ির আঙ্গিনা থেকে ১১টি বড় গাঁজা গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে ‘নজরুল বর্ষ’ যাত্রা শুরু
গ্রেফতারকৃত আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করছে আল আমিন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১১ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে আল-আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































