ছবি: আপন দেশ
নোয়াখালীর চাটখিল উপজেলায় বিয়ের আনন্দ এক মুহূর্তে পরিণত হয়ে গেল শোকে। গায়ে হলুদের ঠিক এক দিন আগে কনে সুরাইয়া আক্তার রাইসার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ( ২৯ জুন) বিকেলের দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগর গ্রামের গনেষ্ঠি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, একই দিন দুপুর দেড়টার দিকে নিজ বসতঘরে শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিয়ের কনে রাইসা। সে জীবনগর গ্রামের সবজি বিক্রেতা মো.রায়হান উদ্দিনের মেয়ে।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে দুইজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইসার জন্মের এক বছর পর তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি সৎ মায়ের সংসারে বড় হন। বৃহস্পতিবার (০২ জুলাই) তার গায়ে হলুদ এবং শুক্রবার (০৩ জুলাই) বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই পরিবারের সদস্যদের অগোচরে রাইসা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































