Apan Desh | আপন দেশ

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:১৩, ১০ জুন ২০২৬

আপডেট: ১২:০৫, ১০ জুন ২০২৬

বগি লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: আপন দেশ

ময়মনসিংহে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার জেরে ময়মনসিংহ-জামালপুর রুটে আপাতত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে এ রুটে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (১০ জুন) সকালে ময়মনসিংহ সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি হঠাৎ রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।

আরও পড়ুন<<>>ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখে। ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ হলে এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়