Apan Desh | আপন দেশ

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:১৪, ৮ জুন ২০২৬

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

ছবি: আপন দেশ

পাবনায় হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহত ব্যক্তির মাদরাসাপড়ুয়া ছেলে সেখানে উপস্থিত ছিল।

সোমবার (০৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
 
নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদরাসার স্টাফ ছিলেন। 

আরও পড়ুন<<>>রমনা থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিহতের পরিবার জানায়, ছেলেকে মাদরাসায় রেখে আসতেই সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায় তারা ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় শহরে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে কাজ চলছে। হত্যার কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়