Apan Desh | আপন দেশ

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

বাগেরহাট প্রতিনিধি, আপন দেশ 

প্রকাশিত: ২১:৫৩, ৭ জুন ২০২৬

যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে।

রোববার (০৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লা এ কর্মসূচি আয়োজন করে। মিছিলটি বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী মো. সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান। 

আরও পড়ুন<<>>৩০ বছর পর নির্বাচিত সভাপতি পেলো টাঙ্গাইল চেম্বার অব কমার্স

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহেদ সমি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ, এসকে বদরুল আলম, সাইফুজ্জামান মনা, মো. সুমন পাইক, আবুল হাসান, জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধরী, রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগ সহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মীরা।

মো. সুজন মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এ কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এ কমিটি দেশ গড়ার কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়