Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনা সমর্থকদের ফ্রি আইনি সেবা দেবেন আইনজীবী

কক্সবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৫, ৫ জুন ২০২৬

আর্জেন্টিনা সমর্থকদের ফ্রি আইনি সেবা দেবেন আইনজীবী

ছবি: আপন দেশ

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দেশজুড়ে ফুটবল উন্মাদনা বাড়তে শুরু করেছে। এরই মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিপ্ত বড়ুয়া।

তিনি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা দলের সমর্থকদের জন্য আইনি পরামর্শসহ বিভিন্ন ধরনের আইনি সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করবেন।

এ উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন শিপ্ত বড়ুয়া। সেখানে তিনি লিখেন, ‘অফার! অফার! আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য আইনি পরামর্শ ও আইনি যে কোনো সার্ভিস ফ্রি।’

আরও পড়ুন <<>> ১৪৪ ধারা উপেক্ষা করে হামলা-ভাঙচুর

এ বিষয়ে তিনি জানান, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা এবং সমর্থকদের প্রতি আন্তরিকতার জায়গা থেকেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় আর্জেন্টিনা সমর্থকরা প্রয়োজনীয় আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন আইনি বিষয়ে সহযোগিতা পাবেন।

তার এ ঘোষণা ইতোমধ্যে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই এটিকে একটি অভিনব ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন। বিশ্বকাপের আবহে এমন ঘোষণায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ