Apan Desh | আপন দেশ

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

নাটোর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১০:৪৬, ১ জুন ২০২৬

ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ছবি: আপন দেশ

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। সোমবার (০১ জুন) সকালে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জীবন আলী ও হিরা। নিহত দুজনের বাড়ি লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে বন্দর আমতলা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হন সাইফুল ইসলাম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন<<>>দুই বাসের সংঘর্ষে চালক-হেলপার নিহত

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকালে তিনজন একটি মোটরসাইকেলে করে নাটোর থেকে সিংড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়েন। এ সময় ট্রাকের নিচে চাপা পড়েন জীবন আলী ও হিরা। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরা মারা যান। আহত হন সাইফুল ইসলাম নামের একজন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওসি মাহাবুবুর রহমান আরও জানান, ঘটনার পর ট্রাকটি দ্রুতগতিতে চলে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়