Apan Desh | আপন দেশ

হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৬, ২৭ মে ২০২৬

আপডেট: ১৮:২৯, ২৭ মে ২০২৬

হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন

সরকারি কোনো হাসপাতালে যেন বিদ্যুৎ নিয়ে বিপাকে পড়তে না হয় সে জন্য প্রতিটি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার (পৃথক দুটি লাইন) সংযোগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। 

বুধবার (২৭ মে) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
 
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না। এসব বিবেচনা করে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করা হবে।

দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায় সে লক্ষ্যে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে হাসপাতালের জরুরি বিভাগ ও রোগীদের বিভিন্ন ওয়ার্ড ঘুরে তাদের চিকিৎসার খোঁজখবর নেন মন্ত্রী। এ ছাড়া তিনি হাসপাতালের বাথরুমের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ হাসপাতালের রন্ধনশালায় গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান পর্যবেক্ষণ করেন। 

আরও পড়ুন<<>>এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ

এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. নাজিবুর রহমান, ডা. ফারজানা সুলতানা পুনম ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুর রহমান মাসুদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়