Apan Desh | আপন দেশ

মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন 

ধুনট (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩৪, ২৪ মে ২০২৬

মানবাধিকার কর্মীর বিরুদ্ধে মানববন্ধন 

ছবি: আপন দেশ

বগুড়ার ধুনটে মানবাধিকার কর্মী আশিষ কুমার সাহার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দিরের সামনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ কর্মসূচি পালন করেন।

ধুনট পৌর মহাশ্মশান কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশিষ কুমার সাহা ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে ধুনট পৌর মহাশ্মশান কমিটির সভাপতি বানেশ্বর হাওয়ালদার সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা অনুষ্ঠান পরিচালনা করেন। 

আরও পড়ুন<<>>ঝিনাইদহে স্ত্রী কুপিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

এতে বক্তব্য দেন, ধুনট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কুমার সরকার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, ধুনট কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি পলান চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বিমল সাহা, কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির কমিটির সভাপতি তপু সাহা এবং সাধারণ সম্পাদক লিখন সাহা।

মানববন্ধনে স্থানীয় প্রায় শতাধিক মানুষ অংশ নেন। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়