Apan Desh | আপন দেশ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০২, ২৩ মে ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ছবি: আপন দেশ

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ ও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা পরিষদ মাঠে মূল ক্রীড়া প্রতিযোগিতা এবং অডিটোরিয়ামে সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।

প্রতিযোগিতা শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার কে. এম. জামান।

আরও পড়ুন<<>>ট্রাকের সঙ্গে সংঘর্ষ, তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মকবুল হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশের জন্য সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ জোর দেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, কাঠালিয়া থানার ওসি মো: আবু নাছের রায়হান, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জালালপুর রহমান আকন ও সাধারণ সম্পাদক মো: আখতার হোসেন নিজাম মীরবহর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়