Apan Desh | আপন দেশ

২০ মাসের শিশুকে গলা কেটে হত্যা

সিলেটে প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:৫৯, ২২ মে ২০২৬

২০ মাসের শিশুকে গলা কেটে হত্যা

ছবি: আপন দেশ

সিলেট এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। মাত্র এক বছর আট মাস বয়সী কন্যাশিশু মাইমুনা জান্নাত তোহাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহানগরের জালালাবাদ থানার পুরাতন কালারুকা এলাকায়।

শুক্রবার (২২ মে) ভোরের দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

সে সময় শিশুটির বাবা আমীর আলী ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে ছিলেন। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে তিনি মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেগ মর্গে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় শিশুটির মা সুবিনা বেগমকে আটক করে থানায় নেয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক হওয়ার পর সুবিনা বেগম তাৎক্ষণিকভাবে কোনো কথা বলেননি। তিনি স্বাভাবিক হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন <<>> ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্যের মৃত্যু

শিশুটির বাবা আমীর আলী জানান, ফজরের আজানের সময় মেয়ে তোহা ঘুম থেকে জেগে উঠেছিল। এরপর স্ত্রীকে নামাজ পড়তে বলে তিনি মসজিদে চলে যান। কিছুক্ষণ পর তার ছোট ছেলে দৌড়ে গিয়ে জানায়, তোহার গলা কেটে ফেলা হয়েছে। এর আগেই বড় ছেলে প্রতিবেশীদের খবর দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভোরে আমীর আলী বাড়িতে না থাকার সুযোগে ধারালো বঁটি দিয়ে শিশুটিকে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়