ছবি: আপন দেশ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের বাবুরাপাড়া ও করল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে থেকে অস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (মূল) ও জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
খবর পেয়ে খাগড়াছড়ি জোনের একটি সেনা টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সেনাসদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
একপর্যায়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পরে সেনাবাহিনী এলাকাজুড়ে তল্লাশি চালিয়ে একটি চায়না রাইফেল, ২৭৪ রাউন্ড গোলাবারুদ, দুটি এফসিসি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় কোনো সেনাসদস্য হতাহত হননি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন <<<>>> চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ-জনতা সংঘর্ষ
খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান দেয়া হবে না।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































