Apan Desh | আপন দেশ

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৭, ২১ মে ২০২৬

ফুলছড়িতে উদাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ফাইল ছবি, আপন দেশ

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মো. মুশফিকুর রহমান এবং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। 

আরও পড়ুন<<>>মান্দায় পার্টনার প্রকল্পের সমাপনী অনুষ্ঠান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, উদাখালী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়