Apan Desh | আপন দেশ

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৯, ১৪ মে ২০২৬

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

ছবি: আপন দেশ

গাছের ডালপালা কেটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জরুরি উন্নয়নকাজের জন্য দেশের কয়েকটি এলাকায় টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।  

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ কাজ করা হচ্ছে। এ সময় মেহেরচন্ডি ৩৩ কেভি ও কড়াইতলা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন<<>>ফের চালু হচ্ছে রৌমারী-চিলমারী ফেরি

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এতে কড়াইতলা মোড়, দায়রাপাক মোড়, রেজা কোল্ড স্টোরেজ, পশ্চিম বুধপাড়া ও উৎস ব্লক ফ্যাক্টরি এলাকা এবং এর আশপাশের গ্রাহকরা এই সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবেন।

এ বিষয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার জন্যই গাছের ডালপালা কাটার কাজটি জরুরি হয়ে পড়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি। সংস্থাটি জানিয়েছে, কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়