Apan Desh | আপন দেশ

দুই কেজি স্বর্ণ নিয়ে বিমানবন্দরে ধরা

চট্টগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:০৩, ১৩ জুলাই ২০২৬

দুই কেজি স্বর্ণ নিয়ে বিমানবন্দরে ধরা

ছবি: আপন দেশ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে জানা গেছে। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের (এফজেড-৪৬৩) ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান যাত্রী মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার শামসুল আলম চৌধুরীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রতিনিধিদল কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে তল্লাশি করে। এ সময় তার পায়জামার বেল্টের অংশ এবং অন্তর্বাসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ও পাউডার করা স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও<<>> রাজশাহী চিড়িয়াখানাকে সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১৬০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ চোরাচালানের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়