ছবি সংগৃহীত
দেখতে দেখতে শেষ হয়ে এলো উত্তর আমেরিকা বিশ্বকাপের আয়ু। এরইমধ্যে অনুষ্ঠিত হয়েছে ১০০টি ম্যাচ। বাকি রয়েছে ফাইনালসহ বাকি মাত্র ৪টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স।
বিশ্বকাপ শুরু হওয়ার আগে ঠিক এ চারটি দলের সেমিফাইনালে খেলার কথা বলেছিল অপটার সুপারকম্পিউটার। সে সুপারকম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব–নিকাশের পর তারা জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও।
শেষ চারটি আসরের মধ্যে তিনটির বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ফ্রান্স ও আর্জেন্টিনা। ইংল্যান্ড প্রথম ও শেষবার বিশ্বকাপ জিতেছিল ১৯৬৬ সালে। দীর্ঘ ৬০ বছরের খরা ঘোচানোর আশা ও অপেক্ষায় তারা। ১৯৭০ ও ১৯৯০-এর পর এ নিয়ে তৃতীয়বার চার সেমিফইনালিস্টের সবাই বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন।
আরও পড়ুন<<>>আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে অপ্টার ভবিষ্যদ্বাণী
অপটা সুপারকম্পিউটার এবারের বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের মধ্যে ফ্রান্সকে সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছে। কম্পিউটারের বিশ্লেষণে ফ্রান্সের ফাইনালে খেলার সম্ভাবনা ৫৭.০৭ শতাংশ এবং শিরোপা জয়ের সম্ভাবনা ৩৪ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। ৪২.০৩ শতাংশ সম্ভাবনা তাদের ফাইনালে খেলার। আর লা রোহাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২৩.০৪ শতাংশ।
সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও ফাইনালে জিতবে, সে সম্ভাবনা ২০.০৬ শতাংশ। আর মেসিদের ফাইনালে খেলার সম্ভাবনা ৪৯.০১ ভাগ।
তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডকে নিয়ে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, হ্যারি কেইনদের বিশ্বকাপ জেতার সম্ভাবনা ২১.০৯ শতাংশ এবং তারা ফাইনালে খেলবে, সে সম্ভাবনা শতকরা ৫০.০৯ ভাগ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































