ছবি: আপন দেশ
রাঙামাটির সীমান্তবর্তী বরকল উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের পাশে দাঁড়িয়েছে হরিনা বিজিবি।
সোমবার (১৩ জুলাই) অ্যারাবুনিয়া ও আমতলায় বন্যার পানিতে আটকে থাকা লোকজনের ঘরে ঘরে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় উপস্থিত ছিলেন হরিণা জোনের (১২ বিজিবি) কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে বরকল উপজেলার হরিণায় অধিকাংশ ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়। ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে।
আরও পড়ুন<<>>বাগেরহাটে র্যাবের অভিযানে গাঁজাসহ দুই যুবক আটক
জোন কমান্ডার লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যে কোন দুর্যোগ মোকাবেলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট। অতি বর্ষনে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাটালিয়নের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্মনিয়োগ করেছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তৈল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট), মোমবাতি এবং দিয়াশলাইসহ শুকনা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































