Apan Desh | আপন দেশ

বাংলাদেশে বন্যা-ভূমিধসের ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৭, ১৩ জুলাই ২০২৬

বাংলাদেশে বন্যা-ভূমিধসের ঘটনায় মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। 

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি সমবেদনা জানান।

পোস্টে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলায় মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, সরকার এবং জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি।

আরও পড়ুন : গৃহসঙ্গীর ঠোঁট সেলাইয়ের অভিযোগে নারী গ্রেফতার

তিনি আরও লিখেছেন, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সে পরিবারগুলোর এবং যাদের জীবিকা ব্যাহত হয়েছে, তাদের সবার প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। এ কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত সব জনগোষ্ঠীর নিরাপত্তা, শক্তি ও দ্রুত আরোগ্য কামনা করছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়