ছবি : সংগৃহীত
চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনার মুখোমুখি লড়াইকে ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। মাঠের খেলা শুরু হওয়ার আগেই দুই দলকে কেন্দ্র করে চলছে কথার লড়াই।
এবার সে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ইংল্যান্ড ও চেলসির সাবেক ফুটবলার জো কোল।
নিজের খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসির বিপক্ষে খেলার সুযোগ না পেলেও, বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই লড়াইকে সামনে রেখে আর্জেন্টিনা অধিনায়ককে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন তিনি।
নিজের পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’-এ কোল দৃঢ়ভাবে বলেন, ইংল্যান্ডই আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেবে।
আরও পড়ুন : আর্জেন্টিানা-ইংল্যান্ড ম্যাচে ‘ফকল্যান্ড যুদ্ধের’ ঝাঁজ
আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, আমরা ওকে (মেসি) ঘুম পাড়িয়ে বাড়ি পাঠাব। আমরা বিশ্বকাপের ফাইনালে উঠব। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা ওদের হারাব। আমার হাড়ে হাড়ে অনুভব করছি।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































