Apan Desh | আপন দেশ

বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৩১, ১৩ জুলাই ২০২৬

বৃক্ষরোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘শুধু রোপণ করলেই হবে না, যত্নও নিতে হবে।’

সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে অনেক বৃষ্টি হয়েছে। এর আগে আবার দীর্ঘদিন হয়নি। এ কমবেশি হওয়ার কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আগে অনেক শীত পড়ত, এখন তেমন পড়ে না।’

আরও পড়ুন : বরিশালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

এদিন ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন সরকারপ্রধান। পথে পথে সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়