Apan Desh | আপন দেশ

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৭, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:০৮, ১৯ এপ্রিল ২০২৬

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার

বগুড়ার আদমদীঘিতে ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। কাজের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কায়েতপাড়া রেলগেট ঘুমটি থেকে গ্রামটির প্রায় মসজিদ পর্যন্ত ৬৩০ মিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতীত) গ্রামীণ অবকাঠামো প্রকল্পের আওতায় দুইটি প্যাকেজে মেসার্স ব্লু হুইল কন্সট্রাকশন ও মেসার্স আশা মেটালস নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান সড়কটির উন্নয়ন কাজ করছেন। 

আরও পড়ুন<<>>দেয়াল কেটে ওয়েল্ডিং মেশিন চুরি, দুই ভাইসহ আটক ৪

কাজের উদ্বোধন ঘোষণাকালে উপস্থিত ছিলেন-সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দীন, উপজেলা বিএনপির সহ সভাপতি কামরুল হাসান মধু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, শ্রমিকদল নেতা মাসুদ রানা, যুবদল নেতা রুহুল ইসলাম রাজু, সাংবাদিক জিললুর রহমান ও শফির উদ্দীন প্রমূখ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষেরা সড়কটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। প্রায় ৭৫ লাখ ৪ হাজার ৮১৫ টাকা ব্যয়ে এ সড়কটি নির্মাণ করা হবে। সড়কটি উন্নয়ন হলে গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। সেসঙ্গে ব্যবসা-ব্যণিজ্যের দ্রুত প্রসার ঘটবে।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়