Apan Desh | আপন দেশ

পররাষ্ট্রনীতি

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে:পররাষ্ট্রমন্ত্রী

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে:পররাষ্ট্রমন্ত্রী

বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  তিনি বলেন, বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির কারণে বিশ্বদরবারে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈদেশিক মিশনগুলোর সার্বিক মূল্যায়ন সংক্রান্ত এমপিদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

০৯:২৬ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে এক চীন নীতি অনুসরণ করে এবং তাইওয়ানের স্বাধীনতা সংক্রান্ত যেকোনো ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করে। বৃহস্পতিবার  (২৫ জুন) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন যে মূল্যবান সহায়তা দিয়ে আসছে, তার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ।

০৯:৫৩ পিএম, ২৫ জুন ২০২৬ বৃহস্পতিবার

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তবে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে বিস্তারিত জানায়নি হাইকমিশন। বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ-স্তরের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক হয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সিএসসির কার্যক্রম এবং দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বৈঠকে অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। 

০৯:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement