Apan Desh | আপন দেশ

সেন্টমার্টিন

সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার

সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে। তার এ মন্তব্যে অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখারই কথা উঠে এলো। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। আব্দুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় তৎকালীন সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে—৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে।

০৬:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

সেন্টমার্টিনের গভীর সমুদ্র থেকে নারী-শিশুসহ উদ্ধার ১৫৩

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়েছে কোস্টগার্ড। এ অভিযানে ১৫ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশে বন্দি রাখা ১৫৩ জন নারী ও শিশু উদ্ধার করা হয়। রোববার (০১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। সাব্বির আলম সুজন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশু সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে।

০৯:০১ পিএম, ১ মার্চ ২০২৬ রোববার

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্টমার্টিন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি জানান, ১ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্টমার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে। আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা।

০৪:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement