Apan Desh | আপন দেশ

প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মুফতি আমির হামজা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:১২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন মুফতি আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনি গণসংযোগকালে তিনি অসুস্থ হন।

সেখান থেকে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ইসিজিসহ জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন।

মুফতি আমির হামজার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারও তাকে দেখতে হাসপাতালে যান। কুষ্টিয়া শহরের জামায়াত নেতা এনামুল হক জানান, পেটের পীড়াজনিত কারণে তাকে ভর্তি করা হয়। চিকিৎসার পর দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে রয়েছেন এবং সুস্থ আছেন।

আরও পড়ুন <<>> ভোট কারচুপির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা ফুড পয়জনিংয়ের কারণে পেটের তীব্র ব্যথায় ভুগছিলেন এবং কয়েকবার বমি করেছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ