Apan Desh | আপন দেশ

কিশোরী

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি-রেমিট্যান্স পুরস্কার প্রদান

কিশোরগঞ্জে প্রবাসী সন্তানদের শিক্ষাবৃত্তি-রেমিট্যান্স পুরস্কার প্রদান

কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা এবং সর্বোচ্চ রেমিট্যান্স দাতাদের সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি ও বেলুন উড়িয়ে ‘জব ফেয়ার’ বা কর্মসংস্থান মেলার উদ্বোধন করা হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। কিশোরগঞ্জ টিটিসি-র অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার।

০৮:১৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ