Apan Desh | আপন দেশ

‘ইফতার মাহফিলে’ বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৯ মার্চ ২০২৫

‘ইফতার মাহফিলে’ বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

ময়মনসিংহের নান্দাইলে ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>>>তিন ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

তিনি বলেন, ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেলে বিএনপির দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আমরা খবর পেয়েছে। তবে আমাদের কাছে আসেননি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র