Apan Desh | আপন দেশ

নতুন বই

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়।  চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।  এ বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন গল্পের ছলে।

০৯:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

বইমেলায় স্টলের জন্য আবেদনের আহবান বাংলা অ্যাকাডেমির

অমর একুশে বইমেলার স্টল বরাদ্দের আবেদনপত্র জমা দেয়ার আহবান জানিয়েছে বাংলা অ্যাকাডেমি। ১৬ জানুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র www.ba21bookfair.com এ ওয়েবসাইটে পূরণ করতে পারবেন। পুরোনো (২০২৫ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী, তারা অনলাইনে ১৮ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। 

০৩:৩০ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬ শুক্রবার

‘বছরের প্রথম দিনেই শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা’

‘বছরের প্রথম দিনেই শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা’

বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি তিনি এ তথ্য জানান। বইয়ের মানের বিষয়ে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার। এবারের বইয়ের মান আগের তুলনায় ভালো, এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।’

১২:১০ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থী বই পাবে না

বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থী বই পাবে না

নতুন শিক্ষাবর্ষ শুরু হতে দুই দিন বাকি। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এখনও বিপুলসংখ্যক পাঠ্যবই ছাপাতে ব্যর্থ। ফলে বছরের প্রথমদিন সব শিক্ষার্থী বই পাবে না। এনসিটিবি সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিকের ১ম থেকে ৩য় শ্রেণির বই প্রায় সবই ছাপা হয়েছে। সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছেও দেয়া হয়েছে। তবে ৪র্থ ও ৫ম শ্রেণির বই এখনও ছাপানো শুরু হয়নি। মাধ্যমিক স্তরের বইগুলোর ছাপার কাজও সম্পন্ন হয়নি। বই পেতে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রাথমিকের ৪র্থ-৫ম শ্রেণি শিক্ষার্থীদের। তবে মাধ্যমিক স্তরের বইগুলো শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে পাবে।

০৯:৩১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার

নবম শ্রেণির বইয়ে অন্তর্বাসের ওয়েবসাইট!

নবম শ্রেণির বইয়ে অন্তর্বাসের ওয়েবসাইট!

দেশে পাঠ্যবই নিয়ে যেন সমালোচনার শেষই হচ্ছে না। কয়েকবছর ধরে বিভিন্ন শ্রেণির বইতে ভুলসহ বিভিন্ন বিষয় ধরা পড়ছে, যা নিয়ে সমালোচনার শেষ নেই। এবার নবম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বইটির ৩৮ নম্বর পেজে দেখা গেছে, ‘ধাপ-৬: ব্যবসার ব্র্যান্ডিং, মার্কেটিং বা বিপণন পরিকল্পনা’ শিরোনামে উদ্যোক্তা হিসেবে কীভাবে ব্যবসায় শুরু করতে হয় সেটি উল্লেখ করা হয়েছে। ওই পেজের ‘চিত্র ২.১: বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেয়া হয়েছে। 

০৭:২০ পিএম, ২৫ জুন ২০২৪ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement