Apan Desh | আপন দেশ

ধর্ম নিয়ে কটুক্তির মামলায় যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৪, ৩০ ডিসেম্বর ২০২৪

ধর্ম নিয়ে কটুক্তির মামলায় যুবক গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রংপুর থেকে বিষাদু চন্দ্র দাসকে (২৭) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি ইমাম হোসেন নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননাকর একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাসের ছেলে বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে। 

এ ঘটনায় সোমবার (২৯ডিসেম্বর) রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ