Apan Desh | আপন দেশ

এবার রওশন এরশাদের নামে মামলা 

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশিত: ২০:৪৭, ১১ সেপ্টেম্বর ২০২৪

এবার রওশন এরশাদের নামে মামলা 

ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক এমপি রওশন এরশাদসহ ডিসি মোস্তাকীম বিল্লাহ ফারুকীর নামে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে। 
 
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ আদালতে এ মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এ মামলা করেন।

জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট কামরুল হাসান জানান, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এ আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন রওশন এরশাদ। এ ঘটনায় ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নেয়। পরে আসামিদের প্রত্যক্ষ মদদ ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায়বিচারের আশায় রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় আমি এ মামলাটি দায়ের করেছি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ