Apan Desh | আপন দেশ

বস্তাবন্দি অটোচালকের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:১২, ৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৩, ৫ সেপ্টেম্বর ২০২৪

বস্তাবন্দি অটোচালকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে পুকুর থেকে বস্তাবন্দি এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুলুহার এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. জাহাঙ্গীর হাওলাদার গালুয়া দুর্গাপুর এলাকার  মৃত জিন্নাত আলী হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার শিক্ষক মো. ফজলুল হক হাওলাদারের বাড়ির পুকুরে বস্তাবন্দি অবস্থায় ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

গত ১ সেপ্টেম্বর দুপুর থেকে অটোরিকশাসহ নিখোঁজ হন জাহাঙ্গীর। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবার।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপন দেশ/আমিনুল/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের