Apan Desh | আপন দেশ

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭, ২ জুন ২০২৪

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (০২ জুন) ভোরে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপের যাত্রী মামুন।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ বলেন, ময়মনসিংহগামী পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় ইউটার্নের কাছে পৌঁছালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও একজনের মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ওসি শেখ মাহবুব মোর্শেদ বলেন, পিকআপে থাকা দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের