Apan Desh | আপন দেশ

পুকুরে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৩, ১ জুন ২০২৪

পুকুরে ডুবে মামা-ভাগিনার মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে ডুবে তানজিব ইসলাম ও বায়েজিদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১১টায় উপজেলার গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে তানজিম আহমেদ (৭) ও উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়োজিদ হোসেন (৮)। তারা সম্পর্কে মামা ভাগিনা। বায়েজিদ গতকাল শুক্রবার তার নানা বাড়িতে বেড়াতে আসে।

আরও পড়ুন>> ‘টিকটকারদের ঋণ শোধ করতে পারব না’

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টায় সহপাঠীরা একত্রে ওই পুকুরে গোসল করতে নামে। পরে জলকেলি করতে করতে হঠাৎ ওই দুজন পুকুরের গভীরে গিয়ে ডুবে যায়। এ সময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের খুঁজতে থাকে। প্রায় দুই ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পানিতে ভেসে উঠলে লোকজন গিয়ে তাদের উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement