Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৭, ২৫ মে ২০২৪

টাঙ্গাইলে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলে পাইলিংয়ের সরঞ্জামবাহী একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হন। নিহতেরা দুজনই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। তবে প্রাথমিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (২৫ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে পৌলী এলাকায় ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন।

নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement