Apan Desh | আপন দেশ

‘ভোট কেনার’ সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৪, ৮ মে ২০২৪

‘ভোট কেনার’ সময় টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে ভোট কেনার সময় একজনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়। আটক জহুরুল ইসলাম ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি উপজেলা নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকারের সমর্থক।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে তাকে আটক করা হয়।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মো. জুলহাজ উদ্দিন জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশেই দোয়াত-কলম প্রতীকের পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম। ঘটনাস্থলে থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসার পর তিনিই সিদ্ধান্ত দেবেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত