Apan Desh | আপন দেশ

কাঁঠালিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১৬ এপ্রিল ২০২৪

কাঁঠালিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ার বজ্রপাতে সিহাব জমাদ্দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে পাটিখালঘাটা এলাকায় মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত সিহাব উপজেলার পাটিখালঘাটা গ্রামের ফারুক জমাদ্দরের ছেলে। 

পরিবারিক সূত্রে জানা যায়, সিহাব জমাদ্দার আজ বিকেলে মাঠে ছাগল আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়িতে ফেরার সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় স্কুল শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, কালবৈশাখী ঝড়ে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। আজ বিকেলে হঠাৎ করে কাঁঠালিয়ার আকাশ কালো মেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে রাতের পরিবেশ সৃষ্টি হয়। সেই সঙ্গে বৃষ্টি ও দমকা বাতাস ছিল। কালবৈশাখী ঝড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাফিয়া জান্নাত নুর বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত