Apan Desh | আপন দেশ

ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৬, ৩০ জানুয়ারি ২০২৪

ঘরে মিলল বাবা-মা ও মেয়ের গলাকাটা মরদেহ

নিহতদের স্বজনদের আহাজারি, ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তালা দেয়া একটি ঘর থেকে স্বামী-স্ত্রী ও তাদের মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

আরও পড়ুন <> আজ দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন ধরে তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

তাড়াশ থানার পরিদর্শক (ওসি, তদন্ত) নূরে আলম বলেন, দুই দিন ধরে খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশকে জানালে পুলিশ তালা ভেঙে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

স্বজনদের ধারণা, গত রোববার রাত থেকে সোমবার দিনের কোনো একসময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন