Apan Desh | আপন দেশ

আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৮, ৮ জানুয়ারি ২০২৪

আরডিএ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজশাহী আরডিএ মার্কেটে আগুন এক ঘন্টার পর  নিয়ন্ত্রণে এসেছে। একটি গোডাউন ও মুদি দোকানের মালামাল পুড়েছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।     

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কেটের দুই তলায় লাগা এ আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে আসে। জানান, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াহেদুল ইসলাম। 

ওয়াহেদুল বলেন, মার্কেটের এক নম্বর গদি নামের একটি পাইকারি মুদি দোকানে হঠাৎ আগুন দেখতে পান পাশের দোকানদাররা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে দশটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে মুদি দোকানের মালামাল, একটি গোডাউন এবং পাশের কর্মীদের থাকার একটি রুমের লেপতোষক পুড়ে গেছে বলে জানান তিনি। 

এক নম্বর গদির দোকান মালিক মোশারফ হোসেন বলেন, আগুনে তার কিছু মালামাল পুড়ে গেছে। কিন্তু কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তিনি এখনই বলতে পারছেন না। 

আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসও।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ