Apan Desh | আপন দেশ

গুলির নির্দেশ দিলো ইসি

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৬, ২৮ ডিসেম্বর ২০২৩

গুলির নির্দেশ দিলো ইসি

ব্যালট বক্স ও পেপার রক্ষায় গুলি করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) জাকির হাসান। তিনি বলেন, যদি কোনো দুষ্কৃতকারী ব্যালট ও ভোটের সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তবে তার ওপর গুলি চালানোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় তিনি এসব কথা বলেন।

এসপি জাকির হাসান বলেন, ভোট নিয়ে বিভিন্ন মহল গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই কারণে এবার ভোটে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পাঁচটি বাহিনী মাঠে কাজ করবে। এবার ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ফেনী-৩ আসনে এবার ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা যেন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করতে পারেন এবং ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন সে জন্য আমরা এই উদ্বুদ্ধকরণ সভা করছি।

এলাকার ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদরা থাকবেন। তারা ভোটগ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দেবেন।

জেলা তথ্য অফিসার রাশেদুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, দাগনভুঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম প্রমুখ।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু