ছবি: আপন দেশ
আকাশজুড়ে বৃষ্টির দাপটের আশঙ্কা আপাতত কম। আজ দিনের বেশির ভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনাও তুলনামূলক কম।
তবে আবহাওয়ার এই স্বস্তি কতটা স্থায়ী হবে, আর দিনভর তাপমাত্রা ও আকাশের পরিস্থিতিই বা কেমন থাকবে; সেদিকেই নজর সবার।
সারা দেশে সোমবার (১২ অক্টোবর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এসময় চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য দিয়েছে।
আরও পড়ুন <> বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ
আবহাওয়া বুলেটিনে বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে ৩৬ দশমিক ১ ডিগ্রি ও যশোরে। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ের মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বর্ধিত আগামী পাঁচদিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, এ সময়ের মাঝামাঝি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা কমতে পারে।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































