Apan Desh | আপন দেশ

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় পরিবর্তন নেই

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:২২, ১১ অক্টোবর ২০২৬

ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, তাপমাত্রায় পরিবর্তন নেই

ছবি: আপন দেশ

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রায়ও তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। 

আবহাওয়া অধিদফতর রোববার (১১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল থেকে আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন <> বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

শনিবার (১০ অক্টোবর) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়