Apan Desh | আপন দেশ

জলাবদ্ধতা

জলাবদ্ধ ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

জলাবদ্ধ ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু

জলাবদ্ধতার কারণে সময়মতো হাসপাতালে নেয়া সম্ভব না হওয়ায় এক প্রসূতি ও তার অনাগত নবজাতকের মৃত্যু হয়েছে। প্রসূতির নাম নাজমা আক্তার (৩০)। তিনি নোয়াখালীর হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার একই গ্রামের শাহজাহানের বাড়ির বাসিন্দা মো. হক সাবের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় এলাকায় ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের কারণে বুধবার (১৪ জুলাই) সকালে অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ইসলামপুর গ্রামের সড়ক ও চলাচলের পথ পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে। এ অবস্থায় সকালে নাজমা আক্তারের প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার চেষ্টা করেন। কিন্তু জলাবদ্ধতার কারণে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পরে ঘরেই প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণে অনাগত নবজাতকসহ তার মৃত্যু হয়।

০৯:২৭ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাটে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি শুরু

বাগেরহাট পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল ও জলাশয়ের সীমানা নির্ধারণ, খনন, বাঁধ অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্ননা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে শহরের আলীয়া মাদরাসা সড়ক সংলগ্ন বালিয়ার খালের ময়লা অপসারণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো বাতেন। সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, সুজন, সম্পাদক এসকে হাসিব, বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী, পরিবেশকর্মী  ও স্থানীয়বাসিন্দারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাট শহরে থাকা বিভিন্ন সরকারি খাল ও জলাশয় ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি সীমানা নির্ধারণের মাধ্যমে দখলমুক্ত করা হবে।

০৮:৫৫ পিএম, ১৬ জুন ২০২৬ মঙ্গলবার

রাজধানীতে জলাবদ্ধতা-যানজটে নাকাল জনজীবন

রাজধানীতে জলাবদ্ধতা-যানজটে নাকাল জনজীবন

ঢাকা: রাজধানীতে ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতা-যানজটে নাকাল জনজীবন। রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসহ তলিয়ে গেছে অনেক এলাকার রাস্তাঘাট। বৃহস্পতিবারের মতো জলাবদ্ধতা ও তীব্র যানজটে আজও নাকাল হয়েছেন নগরবাসী। শুক্রবার রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী ঢাকায় ৮০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবার দুপুরের পরপরই রাজধানীতে বৃষ্টিপাত কমে যেতে পারে।`

১২:২২ এএম, ৭ অক্টোবর ২০২৩ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement